এভাবেই আমার জীবনের একেকটি অধ্যায় চলে গেছে। এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, যেন পথে পথেই জীবন কাটল আমার। কোথায় থেকে না কোথায় গেলাম। গ্রাম ছেড়ে শহরে, শহর ছেড়ে আরেক শহরে, এক শহরেই কত জায়গায়, কত ঘাটে যে ভিড়ল আমার তরী, তারপর শহর ছেড়ে দেশ, এদেশ ছেড়ে সেদেশ, সেদেশ ছেড়ে অন্যদেশ, হেথা নয় হেথা নয়,