বকুলকথা ইচ্ছে থাকা সত্ত্বেও কঠিন চার দেওয়ালে বন্দি থেকে সুবর্ণলতা পারেননি তাঁর চার কন্যাকে নিজের মতো তৈরি করতে। লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছে ও প্রতিভা থাকা সত্ত্বেও বাবা ও ভাইদের অবহেলা ও মেয়েদের লেখাপড়াকে তুচ্ছজ্ঞানমূলক নিগ্রহের কারণে পারুলও এক সময় হাল ছেড়ে দিয়ে জেদ করে লেখাপড়ার প্রতি বীততৃষ্ণা প্রকাশ করে। কিন্তু তার মধ্যে কাব্য-প্রতিভা ছিল। অগোচরে