তবে একটি কথা এখানে বলা দরকার : প্রেমের এ ‘অশ্রুত গুঞ্জন’ কেবল রবিঠাকুরকে ঘিরেই ঘুরপাক খায়নি, এর সাথে জড়িত ছিলেন একটি ‘তৃতীয় পক্ষও’। এই তৃতীয় পক্ষ আর আর কেউ নন — রবিঠাকুরের তৎকালীন সেক্রেটারি লেনার্ড এলমহার্স্ট স্বয়ং। প্রথম দিকে এলমহার্স্ট ওকাম্পোর ব্যক্তিত্ব আর তাঁর প্রবল দখলদারি মনোভাব নিয়ে বিরক্ত ছিলেন, পরে কিছুটা হলেও আকৃষ্ট হয়ে