দাঙ্গার পাপের কোন কথাটা সাহিত্য বলবে, আর কোনটা বলবে না, তার গূঢ় রাজনীতি আছে। তাই দেশভাগে পূর্ব ভারতের উদ্বাস্তু বাঙালির কথা বলা হলেও উদ্বাস্তু বিহারির কথা বলা হয় না। ভারতীয় উপমহাদেশের সাম্প্রতিক ইতিহাসে স্বাধীনতা তত নয়, স্বাধীনতার সঙ্গে জড়ানো দেশভাগটা যত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। যেন সমস্ত ইংরেজ আমল ধরে নানা জটিলতার গ্রন্থিবন্ধনের মধ্য দিয়ে চলছিল