আওরঙ্গজেবের বাল্য আর যৌবন প্রথম পর্ব : শিক্ষা প্রথম আলমগির নাম নিয়ে দিল্লির সিংহাসনে আরোহন করা মুহিউদ্দিন মহম্মদ আওরঙ্গজেব ছিলেন শাহজাদা খুররম, পরে শাহেনশাহ শাহজাহান আরজুমন্দ বানুর [মুমতাজমহল] ষষ্ঠ পুত্র। আওরঙ্গজেবের জন্ম হয় দোহাদে (প্রাক্তন বম্বে প্রেসিডেন্সির, আজকের মহারাষ্ট্রের দোহাদ রেলস্টেশনের দক্ষিণে। পরিণত বয়সেও তিনি দোহাদকে ভোলেন নি। রুকাতইআলমগিরির ৩১ এবং ৫৮ চিঠিতে পুত্র আজমকে