ইতিহাসচেতনায় ঔপনিবেশিক মানসিকতার এই প্রভাব ইতিহাসবিদ্যার চরিত্রে একটি গুণগত পরিবর্তন ঘটায়। ইউরােপে বুর্জোয়াদের অভ্যুদয়ের সময় এই বিদ্যা তদানীন্তন সমাজে সামন্তশ্রেণীর রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভুত্বের নির্মম সমালােচনায় ব্যাপৃত ছিল। আঠারাে শতকের প্রথমার্ধে আলােকপ্রাপ্তির যুগ থেকে সেই সমালােচনা সামন্তশক্তির তিন প্রধান অর্থাৎ রাজা, জমিদার ও পুরােহিতের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করে এবং নিরন্তর আক্রমণ চালিয়ে ১৭৮৯ সালের