আধুনিক বাংলা সাহিত্যের গল্প-উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১) জীবনের বিচিত্রমুখী অভিজ্ঞতাকে নিজস্ব মেধা মনন, চিন্তা চেতনার আলোকে উপস্থাপন করেছেন। আমাদের আলোচনার বিষয় তাঁর সাহিত্য কর্ম হলেও আমরা প্রথমে তাঁর ব্যক্তি জীবনের উপর স্বল্প পরিসরে আলোকপাত করব। তারাশঙ্করের জন্ম পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বীরভূম এর লাভপুর গ্রামের এক ক্ষয়িষ্ণু জমিদার বংশে ১৮৯৮ সালের ২৩ জুলাই। বাবার নাম হরিদাস