পুরুষজাতির প্রাধান্য অদ্যপি আমাদের বাঙালি সমাজকে শাসন করে চলেছে, একথা অস্বীকারের জো নেই। নইলে নারীমুক্তির জন্য আন্দোলন এখনও এতো সোচ্চার কেন? কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বাংলাদেশের মৃত্তিকাজাত হলেও এর কথা যেন স্বতন্ত্র। এই পরিবারের পুরুষ, মেয়ে এবং বধূরা মিলে বাংলাদেশে একটা স্বশাসিত সমাজ গড়ে তুলেছিলেন। সমসাময়িককালে বাংলাদেশের সার্বিক জাগৃতিতে এই ত্রিবেণী সংগমের নজির একান্ত বিরল। বেথুন