১৫৪১ হামিদা বানুর সঙ্গে হুমায়ুনের বিবাহ [ভূমিকার আলোচনায় বলেছি আকবরের নির্দেশে গুলবদন বানু বেগম ভাই সম্রাট মহম্মদ হুমায়ুনের স্মৃতিকথা হুমায়ুননামা লেখেন বাবা বাবরের অসামান্য চাঘতাইতে লিখিত স্মৃতিকথা আঙ্গিক অনুসরণে যাতে ইতিহাসলেখক সাম্রাজ্য তাত্ত্বিক আবুলফজল মুঘল সাম্রাজ্যের ইতিহাস আকবরনামা লেখার মালমশলা জোগাড় করতে পারেন। গুলবদন বানু বেগম শাহজাদা হিন্দালের মায়ের পেটের বোন। মায়ের নাম দিলদার বেগম।