গাড়ি আমার তাই আমি চলবো নিজের ইচ্ছামত। এহেন মনোভাব দেখা যায় বহু গাড়িচালক ও গাড়ির মালিকের মধ্যে। আর এই মানসিকতার আড়ালেই লুকিয়ে রয়েছে প্রাণঘাতী এক ভয়ঙ্কর বিপদ। এটা কতটা মারাত্মক একটু খুলে বললেই বুঝতে পারবেন। মনে পড়ে, কলকাতার ট্যাংরার শীল লেনের অটল শুর রোডের ওই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের ঘটনাটা? সকালে ইএম বাইপাসের ধারে একটা মেট্রোর পিলারে