দেওয়ানি অধিকার পাওয়ার পরের সময়ে প্রেক্ষিতে লর্ড ক্লাইভ, কোম্পানিকে ‘মুখোশধারী ব্যক্তি’র রূপকে উপস্থিত করেছেন, তার এই লব্জ যে পরিস্থিতিকে অত্যন্ত যথার্থভাবে চিহ্নিত করে সেটা আমরা এই পর্বে আলোচনা করব। ‘কোর্ট অফ ডিরেক্টরস’ বাংলায় নিযুক্ত তাঁদের কর্মচারীদের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘হস্তক্ষেপহীন’ নীতি বজায় রাখার নির্দেশ দিলেও অধিকাংশ কর্মচারীই — নবাবের সেই বিলুপ্তপ্রায় ক্ষমতার কেবল ‘ছায়া’