১৭৬২-র ৩০শে অক্টোবরের বাংলা থেকে কোর্টে পাঠানো সাধারণ চিঠিতে দেখা যায় যে, পরগনাগুলো এক বছরের জন্য কোম্পানির হাতে রাখার প্রস্তাবটা সে সময় নেওয়া হয়েছিল। অর্থাৎ এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়, রাজস্ব ইজারা দেওয়ার মাধ্যমে ইজারার মূল্য নির্ধারণ করাই ছিল সবচেয়ে সহজ উপায় — হলওয়েলের এই স্থির বিশ্বাস, ভূমি কমিটি (কমিটি অব ল্যান্ডস) নস্যাৎ করল।