ভ্যান্সিটার্টের শাসন আমলকে ইতিহাস যত নিন্দনীয়ভাবে তুলে ধরুক না কেন, বলা দরকার এই সময়কাল, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে বিন্দুমাত্র গুরুত্বহীন ছিল না। সেই গুরুত্ব সবচেয়ে ভালোভাবে বোঝা যায় পলাশীর আগের সময়ের বাংলায় মানচিত্রের সাথে কোম্পানি প্রধান ভ্যান্সিটার্টের সময়ে প্রস্তুত মানচিত্রের তুলনা করলে। তাঁর সময়েই ইংরেজ বণিকদের বাংলা প্রদেশ জুড়ে অবাধে যাতায়াত শুরু করার ফলে বাংলা এমন