ঠুক-ঠুক-ঠুক। ঢোল সারে নয়ান ঢুলি। ছোট হাতুড়ি দিয়ে পেটে, আর একগাছা করে তোয়াল টানে খুব সতর্কতার সাথে। পাঞ্জার চারটি আঙুল দিয়ে মাঝে মাঝে তাল ঠোকে, কান পেতে শোনে, ঠিক আওয়াজ উঠছে কি না। ডুং-ডুং-ডগ-ডুং। অনেক দিন পর নয়ানের কাছে একটা ঢোল মেরামতের বায়না এসেছে। হাতে কাজ না থাকলে নয়ানের হাত নিশপিশ করে, কী যে করবে