বর্ষাকাল। রাস্তাঘাটে জলকাদা, উঠানেও আসর বসানো মুশকিল। নীলকান্ত এই ক’টা মাস তাই যাত্রার দল ছেড়ে কবিরাজি করে। জায়গাটা খুব ভাল। ম্যালেরিয়া তো আছেই, তা ছাড়া আজকাল নুতন নুতন রোগ-পীড়া দেখা দিচ্ছে, সে-সব নাম নীলকান্ত বাপের জন্মে শোনে নি। অতএব কাজ-কারবার খাসা চলেছে, এক-এক দিন নিশ্বাস ফেলবার সময় থাকে না। কিন্তু তা সত্ত্বেও সন্ধ্যার পর আয়ুর্বেদীয়