নদীর পার থেকে ঘরে ফিরছিল কলিম নাগার্চি। বর্ষার আকাশ মেঘে থমথম করছে। কিন্তু বৃষ্টি আসবে না এখন। মেঘের রঙে তার কোনো আভাস নেই। ধীর পদে হাঁটতে লাগল কলিম। জমির উপর পানি জমেছে। ব্যাঙ ডাকছে দেদার মওজে। ফড়িঙের খোঁজে পাখির দল কিচির-মিচির শব্দের হাট বসিয়েছে। ঠাণ্ডা বাতাসের ঝলক আসছে অনেক দূর থেকে। কলিমের ভারাক্রান্ত মন হঠাৎ