সূর্য এবং সূর্যের আলোর যে অভেদ তত্ত্ব তা সবচেয়ে সার্থক হয়েছে সাইকেলের রিমে। মনে হলো বাহিরা মোমিনের। রব মোমিনের মেয়ে বাহিরা। রসুলপুরে ওই বাপ-মেয়ের ভিটে। রসুলপুরের মোমিন পাড়ায়। মোমিন ওদের পদবি। ওরা জোলা। ওরা গরিব। গরিব মানে দরিদ্রসীমার কখনও একচুল ওপরে এবং কখনও একচুল নীচে ওঠানামা করে ওদের পরিবার। রব কিন্তু জাত-ব্যবসা করেন না। করেন