শেষ রাত্রে বাড়ি ফেরার পর পঙ্গু স্বামীটার সঙ্গে রোজ গন্ডগোল লাগে নিশির। গন্ডগোলের বিষয় নেহাৎই সাধারণ নয় বলে সে এই মানুষটাকে সহজে এড়িয়ে যেতে পারে না। নিশির ঠুঁটো স্বামীর মানসম্মান আর সামাজিক অবস্থানও এর সঙ্গে জড়িত, এমনটাই তিনি বর্ণনা করে থাকেন। কিন্তু নিশির মতে কোনো কাজই ছোট নয়। রোজকার মতোন আজও গভীর রাতে নিশি ঘরের