রাত কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বার বার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিসুটি হয়ে শুয়ে কুঁই কুঁই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠলে, এই যাঃ যাঃ। যদিও সে ভাল করে জানে, কুকুর দুটো