পাঁচুগোপাল খুব নিরীহ লোক। ভোর চারটের সময় ও আর ওর বউ ফাস্টঁ ট্রেন ধরে। তখনো অন্ধকারে লোক চেনা যায় না। ভোরের গাড়ি না রাতের গাড়ি। গতর টেনে কোনো ফিকিরে চড়ে বসলেই যে যার মতো ঘুমিয়ে পড়ে। পয়তাল্লিশ মিনিটের ঘুম সেরে পাঁচুগোপাল তার স্টেশনে নেমে পড়ে। বলা যায় এখান থেকে কলকাতার শুরু। কলকাতার আর এক ওভারব্রিজ