কালো পিচঢালা রাস্তাটার সবটা এক রকম চওড়া নয়, আবার তেমন সরুও নয়। উত্তর থেকে পশ্চিম দিকে এঁকে বেঁকে চলে গেছে। গাড়ির চাকায় পিষ্ঠ হওয়া একটা কুকুরের মৃতদেহ রাস্তার মাঝখানে পড়ে আছে। রক্তের ধারা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। মহানন্দে একঝাঁক মাছি মৃতদেহটাকে ঘিরে ভন ভন করছে। যানবাহন মৃতদেহটাকে পাশ কাটিয়ে যাবার সময় মাছিগুলো ভয়ে এদিক