আগামী ২৫ নভেম্বর দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পৌরসভা নির্বাচন। আগরতলা পৌর করপোরেশন এবং রাজ্যের বিভিন্ন পৌরসভার নির্বাচন ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গন। ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, তার আগে সে রাজ্যের পুর নির্বাচন তৃনমুলের কাছে অ্যাসিড টেস্ট। অন্যদিকে সে রাজ্যের শাসক দল বিজেপি এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। সেই কারণে ত্রিপুরার পৌরসভা