১৯৭৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর একটি চলচিত্র কেন্দ্র প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ নেয়। তারপর ১৯৮০ সালের ১১ এপ্রিল অনুষ্ঠিত হয় শিলান্যাস। প্রথমে ভাবা হয়েছিল খরচ হবে এক কোটি পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি। শেষে খরচ গিয়ে দাঁড়ায় দু-কোটি দশ লক্ষ টাকার ওপরে। এটি গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লুডি বিভাগের তত্ত্বাবধানে। এর আয়তন বিশ হাজার