সমৃদ্ধি থেকে পতন — অষ্টাদশ শতকের বাংলা সপ্তম অধ্যায় এশিয় সওদাগর এবং কাপড় রপ্তানি অধিকাংশ ঐতিহাসিকই মনে করেন ইওরোপিয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো বিশেষ করে ডাচ আর ব্রিটিশেরা অষ্টাদশ শতকের প্রথম পাদে বাংলা থেকে সব থেকে বেশি কাপড় রপ্তানি করত। এবং ভাবনার বিষয় হল এই বিষয়ে ঐতিহাসিকদের একটা বড় অংশ আশ্চর্য রকমের সহমত। ইওরোপিয় কোম্পানিগুলির মূল