কলকাতার ৫এ ভবানী দত্ত লেনের অ্যাকাডেমিক পাবলিশার্সের কর্ণধার বিমল ধর। মেদহীন, লম্বা, প্রাণচঞ্চল মানুষ। আমাকে তিনি ডেকে নিয়েছিলেন ‘কথাসরিৎসাগরের’ জন্য। বিখ্যাত চিকিৎসক মণি বিশ্বাসের দাদা হীরেন্দ্রলাল বিশ্বাস সে বই বাংলায় অনুবাদ করেছেন বহু পরিশ্রমে। বিমলবাবু সেটি প্রকাশ করবেন। কিন্তু হীরেন্দ্রবাবুর দুর্বোধ্য হাতের লেখা ছাপাখানার কর্মীরা উদ্ধার করতে পারছেন না, তাই নতুন করে কপি করে দিতে