সমৃদ্ধি থেকে পতন — অষ্টাদশ শতকের বাংলা নবম অধ্যায় আফিমের উৎপাদন, ক্রেতা এবং প্রতিযোগিতা বাংলায় উৎপন্ন সোরার সিংহভাগ ইওরোপে রপ্তানি হলেও আফিম কিন্তু আন্তঃএশিয় ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হয়ে ওঠে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিম ব্যবসায় জুড়েছিল। তারা বিপুল পরিমান আফিম বাটাভিয়ায় রপ্তানি করত। ডাচেদের তুলনায় অষ্টাদশ শতকের প্রথম দশকগুলিতে ফরাসি বা ব্রিটিশদের অংশিদারি খুবই