তোমার বিরহ ছড়ায়ে চলেছে সৌরভনিশ্বাসে রবীন্দ্রনাথের ‘নবজাতক’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪০ সালে। এই কাব্যগ্রন্থের ৩৫টি কবিতা ১৯৩৫-১৯৪০ সালের মধ্যে লেখা। গ্রন্থটি যাঁকে উৎসর্গ করা হয়েছিল সেই অমিয় চক্রবর্তী কাব্যের কবিতাগুলি সন্নিবেশিত করেন। এই কাব্যে ‘মৌলানা জিয়াউদ্দিন’ নামে একটি কবিতা আছে। কবিতাটি রচিত হয় ৮ জুলাই, ১৯৩৮ সালে। তার কয়দিন আগে জিয়াউদ্দিন মৃত্যুবরণ করেন। মর্মস্পর্শী এই