দুই. ২০০৩ সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত সিরাজুল ইসলাম সম্পাদিত বাংলাপিডিয়া ৪র্থ খণ্ডের ‘দুর্ভিক্ষ’ ভুক্তিতে লেখা হয়েছে— ‘‘ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ ঘটেছিল বাংলা সন ১১৭৬-এ (১৭৭০ খ্রিষ্টাব্দে)। তখন ছিল আঠারো শতকের চরম অর্থনৈতিক মন্দার বছর। সে বছর অত্যধিক বৃষ্টিপাত ও বন্যার গ্রাস থেকে কৃষক ফসল ঘরে তুলতে পারে নি। তদুপরি ভূমিরাজস্ব ব্যবস্থা এবং খাদ্যবাজারে মধ্যস্বত্বভোগীদের