এজরাপাউন্ডের মতে, কোন কবি কত পরিশ্রমী ও আন্তরিক তার প্রমাণ তার আঙ্গিক গত চেতনায়। পাঠ ও অভিজ্ঞতার জন্য যেমন তার তৎপরতার দরকার, তেমনি তার দরকার অলস সময়ের। এইটুকু বলেই ঝোলা থেকে একটা বই বের করে নিখিলেশ, নামটা দেখেই চিনতে পারি তিনি সাম্প্রতিক অসমের অত্যন্ত জনপ্রিয় এবং বিতর্কিত কবি নীলিম কুমার। পৈত্রিক ভিটা নওগাঁ হলেও আমার