অভিযোগ, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। প্রমাণ হিসেবে গড়ের মাঠের যে সভার কথা বলা হল, যে সভায় সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ, তা ধোপে টিকল না। কবে হয় সভাটি? ১৯১২ সালের ২৮ মার্চ। কিন্তু সেদিন রবীন্দ্রনাথ তো শিলাইদহে। ঘটনাচক্রে। না হলে সেদিন তাঁর জাহাজে থাকার কথা। ১৯১২ সালের ১৯ মার্চ কলকাতা থেকে ‘সিটি অব প্যারিস’ জাহাজে