কি নেই? রামনগর-২ ব্লকের প্রত্যন্ত এলাকার এই প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালায়? রাজ্যের ও দেশের বহু নামকরা সরকারি বেসরকারি প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাকে টেক্কা দেওয়ার মত সংগ্রহশালার সংগ্রহের তালিকায় রয়েছে দু-হাজার বছরের প্রাচীন রোমান অ্যামফোরা, অধুনালুপ্ত প্লিস্টোসিন যুগের অতিকায় বন্য বাইসনের মাথার জীবাশ্ম, প্রাচীন যক্ষিণী মূর্তি, দশম শতকের মহাবীর মূর্তি, ত্রয়োদশ শতাব্দীর বিষ্ণু মূর্তি। এছাড়াও এই সংগ্রহশালায় রয়েছে গুরুত্বপূর্ণ জীবাশ্ম,