বিনা বাক্য ব্যায়ে অসংখ্য কথা বলে যে অভিনয় সত্ত্বা তা হল ‘মূকাভিনয়’ বা ‘মাইম’। আমরা বাঙালিরা মূকাভিনয়কে চিনি যাঁর হাত ধরে তিনি হলেন যোগেশ দত্ত। বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে ভারতে মূকাভিনয়ে অগ্রণী ভূমিকা তিনি পালন করেছেন। মূলত তাঁরই উদ্যোগে ভারতে মাইম একটি কলা হিসাবে এবং পরবর্তীতে ভারতীয় রীতির কলা হিসাবে বিদেশে প্রচারিত হয়।