সারা জীবন যে তিনি চিকিৎসাক্ষেত্রে বিরাট অবদান রেখে যাবেন, চিকিৎসাবিদ্যায় যাতে বাঙালি শিক্ষিত হয়ে উঠতে পারেন, সেই কাজে নিজেকে নিয়োজিত করবেন তা কিন্তু গোড়াতে ভাবা যায়নি। সহপাঠীদের অসুবিধের কথা ভেবে ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন। একাধিক বইও লেখেন। এসব কিন্তু শুরুতে একেবারেই বোঝা যায় নি। হাসপাতাল তৈরির টাকা