২০০১ কিংবা ২০০২ সালের কথা। আমি তখন যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। ক্লাসের ফাঁকে একটু বিরতি পেলেই ছুটে যেতাম বিশ্ববিদ্যালয়ের পাশেই সিটি সেন্টারে ক্যাপিটাল বুক হাউস নামক একটি পুরনো বইয়ের দোকানে। বইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। ক্যাপিটাল বুক হাউসের শক্ত বাঁধাইয়ের বাদামি ও কালো মলাটযুক্ত বইগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকত। যদিও ছাত্র অবস্থায় বই