ক্লাসে রসায়নের একটি জটিল এক্সপেরিমেন্ট করাচ্ছেন অধ্যাপক, বি এ ক্লাসের ছাত্ররা মাঝে মধ্যে থিয়েটার দেখতেও যায়। ক্লাসে স্যারের এক্সপেরিমেন্ট সুন্দরভাবে বোঝানোর পর এক প্রগলভ ছাত্র চিৎকার করে উঠলো— ‘ব্রাভো বদ্রুবাহন, ব্রাভো’। বিস্মিত অধ্যাপক কিছুক্ষণ স্থির— তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। পরে ছাত্রকে সস্নেহে তিরস্কার করে বলেছিলেন উচ্ছ্বাস প্রকাশের ক্ষেত্রে স্থানের গুরুত্ব বুঝেই চলা উচিত। আসলে