পুরীর জগন্নাথমন্দিরের প্রধান ফটক অরুণ স্তম্ভের থেকে দু-পা এগোলেই রঘুনন্দন লাইব্রেরি। এখানে রক্ষিত আছে এমন কিছু প্রাচীন পুঁথিচিত্র এবং পুঁথির চিত্রিত কাঠের মলাট যা ওড়িশী শিল্প ইতিহাসের অমূল্য উপাদান। এমনই এক প্রাচীন তালপাতার পুঁথি — ‘উষা পরিণয়’, যা স্মরণীয় প্রাচীন সাহিত্যকীর্তি বলেই নয়, পুঁথিটির কয়টি পাতায় আছে ওই কাহিনীরই চিত্রমালা। শিল্প-ঐতিহাসিক চার্লস ফাবরির অনুমান যে