মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চল থেকে গ্রামে গ্রামে ঘুরে প্রতিদিনই নিয়ম করে সুরক্ষারেখা মেনে অসহায়, দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছিলেন বিধায়ক সমীর পাঁজা। এদিনই একদম শেষ দিনে হরালী উদয়নারায়ণপুর অঞ্চলের প্রায় ১৫০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করার আগে বিধায়ক বয়স্ক থেকে নবপ্রজন্ম, প্রত্যেককে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন,