সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ব্লকেই তৈরি হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার। সেই মত ধনিয়াখালীর এফসিআই গোডাউনটিকে বেছে নেওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য। যদিও গোডাউনের মেঝেতেই ম্যাট, চাদর, বালিশ দিয়ে তৈরি হবে করোনায় আক্রান্ত সন্দেহদের শয্যা। ইতি মধ্যেই ৬০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে করোনা স্বাস্থ্য বিধি মেনে। পিডব্লিউডি পক্ষ থেকে ইলেকট্রিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির