দুজন মানুষের মাঝে ভীষণ পার্থক্য খুঁজে পায় মেঘলা। তার স্বামী তাকে বুঝতে চায় না, কিন্তু তার বন্ধু তাকে খুব ভালো বোঝে। তার স্বামী তাকে সময় দেয় না, কিন্তু অঢেল সময় ঢেলে দেয় তার বন্ধু। তার স্বামী ব্যস্ত থাকে, কিন্তু তার বন্ধুর কোনও ব্যস্ততা নেই। স্বামীকে সে বন্ধু করে তুলতে পারেনি, কিন্তু তার বন্ধুকে সে অনেক