অনেকদিন পর খোলা হাওয়ায় নিকোলাসের ভাবনারা ডানা মেলল। ল্যাপটপের স্ক্রিনে পরপর টাইপ হতে লাগল ভাবনার নির্যাস থেকে উঠে আসা বাছাই করা শব্দ। ইংরিজি সাহিত্যের লেখক নিকোলাস মিলানোর জনপ্রিয়তার চাবিকাঠি সহজ শব্দে গভীর অতলে ডুব দেওয়া। তাঁর প্রিয় পাঠকরা বুঝতেই পারে না হাসতেখেলতে কখন তারা এক জীবনবোধের আয়নার মুখোমুখি হয়ে যায়। এই সুদর্শন ইতালিয় যুবকটির লেখা