কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টে পাক প্রধানমন্ত্রী ইমরান খান তালিবানদের হয়ে একচোট ওকালতি করেছেন। শুঁড়ির সাক্ষী মাতালের মত তিনি সওয়াল করেছেন, তালিবানরা সবাইকে নিয়ে চলবে, মানবাধিকারকে স্বীকৃতি দেবে তারা, আফগানিস্তানের মাটিকেও আর সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা যাবেনা। জানিনা ধর্মান্ধ তালিবানদের মধ্যে কোন ইতিবাচক গুণ খুঁজে পেয়েছেন তিনি! তবে আফগানিস্তানে এখন যা ঘটছে তা ইমরানের কথাগুলিকে ভুল