‘রন্ধন রান্ধিয়া সোনাই করিল ভাগ ভাগ/হিঙ্গ মরিচে রাঁধিলে শ্বেত সরিষার শাগ’—মনসামঙ্গল। আদ্দিকাল থেকে রান্নায় ব্যবহৃত হিংয়ের সুগন্ধি মাতিয়ে রেখেছে বাঙালির হেঁসেল। হিংয়ের কচুড়ি কিংম্বা হিং ফোড়ন দেওয়া নিরামিষ তরকারির স্বাদ আর গন্ধ মাতোয়ারা করে দেয় ভোজনবিলাসি বাঙালিকে। নিরামিষ রান্নায় আমিষের স্বাদ আনতে হিং-এর জুড়ি মেলাভার। দক্ষিণভারত, মহারাষ্ট্র, রাজস্থান কিম্বা আমাদের রাজ্যের বহু জায়গায় যেখানে পেঁয়াজ