[আমরা গত কয়েকটা পর্বে বাঙলার মুঘল জমিদারির চরিত্র এবং একই সঙ্গে মুঘল আমলে, বিশেষ করে সম্রাট আকবরের বাঙলা অধিকারের পর জমিদারদের সঙ্গে রাজস্ব নির্ধারণ করতে আসা মুঘল অর্থমন্ত্রী টোডরমলের কাজ করার তরিকা নিয়ে বিতর্ক পড়েছি। ১৭৭২-এর পর হেস্টিংস এবং ফিলিপ ফ্রান্সিসের কর্মপদ্ধতি আর তত্ত্বিক বিরোধ আমরা দেখতে চাইছি গভীর নজরদারি সূত্রে। হেস্টিংস সর্বোচ্চ ক্ষমতায় যাওয়ার