সুতরাং, রাষ্ট্রের প্রতি বাধ্যবাধকতার দৃষ্টিকোণ থেকে দেখলে জমিদারের অবস্থান ইজারাদারের (রেভিনিউ ফার্মার) থেকে আলাদা কিছু ছিল না। ঐতিহাসিকভাবে কোনও জমিদারিই জমিদারের ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং পরগনা, পরগনার সমষ্টি অথবা সম্পত্তির আনুপাতিক অংশ যার জন্য জমিদার, সরকারকে ভূমি রাজস্ব পরিশোধের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জমিদারকে তার জমিদারি থেকে উচ্ছেদ করা মানেই তাকে তার বসতবাড়ির বাস থেকে বঞ্চিত