সপ্তম অধ্যায় দ্বিতীয় পর্ব গুয়াহাটি থেকে গড়গাঁও মীর জুমলা মূল আসামে ঢুকলেন গুয়াহাটিতে বিজয়ী সেনানায়ক দুদিন কাটালেন। তখনও অহোমদের থেকে তার প্রস্তাবের কোন উত্তর না পেয়ে আসম অভিযানে মন দিলেন (৭ ফেব্রুয়ারি)। অহোমদের অতর্কিতে এবং রাতে হানার রণনীতিকে বেচাল করতে তিনি প্রত্যেক সেনানীকে সতর্ক করলেন, রাতে পাহারা দেওয়া সেনাদের অস্ত্র হাতে সারারাত জাগতে নির্দেশ দিলেন,