তিনি হলেন সকলের চাচা। আসল নাম জানা যায় না। তাই চাচা ফকির নামেই তিনি সমধিক পরিচিত। নদিয়া জেলার সীমান্তবর্তী গ্রাম পাথরঘাটার পরিচিতি চাচা ফকিরের নামেই। সদ্য পাথরঘাটায় সেই চাচা ফকিরের মেলা হয়ে গেল। প্রতিবছর ফাল্গুন মাসের সূচনায় চাচা ফকিরের মেলাকে ঘিরে নদিয়ার সীমান্তবর্তী পাথরঘাটা গ্রাম যেন মেতে ওঠে। এই মেলা ঘিরে হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল মানুষের