‘আলু তিল গুড় ক্ষীর নারিকেল আর। গড়িতেছে পিঠে পুলি, অশেষ প্রকার।। বাড়ি বাড়ি নিমন্ত্রণ, কুটুম্বের মেলা। হায় হায় দেশাচার, ধন্য তোর খেলা।।’ সেই কোন যুগে পিঠে যে বাঙালির খাদ্য তালিকায় প্রবেশ করেছিল তা হিসেব করে বলা খুব মুশকিল। কথায় বলে ‘পেটে খেলে পিঠে সয়,’ এই প্রবাদ থেকে বোঝা যায় সমাজ সংস্কৃতির সঙ্গে পিঠের আত্মীয়তা বহুদিনের।