বইটির অনুবাদ শেষ হল। আমি এবারে ব্রিটিশপূর্ব গ্রন্থাগার সংলগ্ন বেশ কিছু কাজ জোড়াপাতায় জুড়ব। জোড়াপাতা-১ টিপুর গ্রন্থাগার টিপুর গ্রন্থাগারের কথা উনবিংশ শতকে কিছুটা চার্লস স্টুয়ার্ট আলোচনা করে গেছেন। তিনি ছড়ানো ছিটোনো বইগুলির একটি বিশদ তালিকা তৈরি করেন। টিপু প্রচুর বই কিনতেন।তিনি গোয়ালিয়রের সুফি সাধক মহম্মদ ঘাউসের জামিনুলউলুম সংগ্রহ করেন। বইটিতে গ্রহতত্ত্ব, ভূগোল, পদার্থবিদ্যা, সঙ্গীতবিদ্যা, ধর্মতত্ত্ব,