ইমদাদুল হক মিলনের ফোন আজ থেকে বছর ৩০ আগে প্রথম পেয়েছিলাম। নামটি ওপার থেকে এপারে ভেসে এসেছিল তখনই, নামী, জনপ্রিয় লেখক। কলকাতায় এসেছেন, আলাপ করবেন আমার সঙ্গে। সেই প্রথম পরিচয়। অবাক হয়েছিলাম, মিলন আমার ১৯৭৭-৭৮ সালে লেখা গল্পও পড়েছেন। এত আন্তরিক, এত পড়ুয়া লেখক মিলন, আমি তখন তাঁর কিছুই পড়িনি। সেই সময়ে এখানে বাংলাদেশের বই