বৈদিক যুগে শেষভাগে আর্যধর্ম ক্রমশ উপনিষেদের গভীর দার্শনিক তত্ত্বের পথ থেকে সরে এসে কতগুলো বাহ্যিক আচার অনুষ্ঠানে পর্যবসিত হলো। কেবল বেদের কর্মকান্ডের দিকে মানুষের উৎসাহ বাড়তে লাগলো। ব্রাহ্মণ পুরোহিতরা হয়ে উঠলো সমাজের একমাত্র রক্ষক। ধর্মের নামে হিংসা, হানাহানি, কঠোরতা, জটিল অনুষ্ঠানপদ্ধতি, অবাধে পশুহত্যা চলছিল চারিদিকে। বিশেষ করে যাগযজ্ঞাদিতে ধর্মের নামে পশুবলি ক্রমশ বেড়ে উঠেছিল। প্রেমহীন